Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ৩০ নভেম্বর ২০২৫

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, আশা দেখছেন চিকিৎসকরা

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, আশা দেখছেন চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক হলেও চিকিৎসকেরা বলছেন, তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে—গত কয়েক দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা ইতিবাচক।

হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়া মাঝে মাঝে ডাকের উত্তর দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা মনে করছেন, আগের তিন দিনের তুলনায় বর্তমান অবস্থা সামান্য আশাব্যঞ্জক। তবে এটি এখনও ঝুঁকিমুক্ত নয়।

গত রোববার আকস্মিকভাবে নিউমোনিয়া জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তার ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন—এ রোগগুলোর প্রভাবে তিনি জীবনঝুঁকিতে রয়েছেন এবং নিবিড় চিকিৎসা প্রয়োজন হচ্ছে।

অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বুধবার থেকে তার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে থাকে। বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন—খালেদা জিয়া বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। পরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য সংবাদমাধ্যমে তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় প্রধানের অসুস্থতার প্রেক্ষাপটে বিএনপি বিজয় দিবস কেন্দ্রিক সব কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘বিজয় মাসের মশাল রোড শো’ শুরুর কথা থাকলেও তা আপাতত বাতিল হয়েছে। একইভাবে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নির্ধারিত মহাসমাবেশসহ পুরো ১৬ দিনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।

নেত্রী সুস্থ হয়ে উঠবেন—দল এমন আশায় অপেক্ষা করছে। বিএনপি দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছে এবং জানিয়েছে—চিকিৎসার দ্রুত অগ্রগতি হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান