Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২১ নভেম্বর ২০২৫

দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমুখী বিএনপি চেয়ারপার্সন

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যাচ্ছেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যাচ্ছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সেনাকুঞ্জের এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশগ্রহণে সম্মতি দিয়েছেন। তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তিনি অনুষ্ঠানে উপস্থিত হবেন।

গত বছর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনাই ছিলো দীর্ঘদিন পর খালেদা জিয়ার প্রথম প্রকাশ্য কর্মসূচি। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের পর দীর্ঘ সময় তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক শীর্ষ নেতারও আমন্ত্রণ পাওয়া গেছে। রাজনৈতিক অঙ্গনে এ উপস্থিতি বিএনপির নেতৃত্বের সমন্বিত প্রকাশ্য কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা