Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৫ ডিসেম্বর ২০২৫

৩৮ কোটি টাকার ঋণ খেলাপি মান্না, ‘কল ব্যাক নোটিশ’ জারি

৩৮ কোটি টাকার ঋণ খেলাপি মান্না, ‘কল ব্যাক নোটিশ’ জারি
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধে ‘কল ব্যাক নোটিশ’ জারি করেছে। 

বুধবার (৩ ডিসেম্বর) শাখা প্রধান তৌহিদ রেজা স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে।

ব্যাংকের নোটিশে উল্লেখ করা হয়েছে, লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আফাকু কোল্ড স্টোরেজ ঋণ পরিশোধে কোনো অগ্রগতি দেখায়নি। ২০১০ সালে ২২ কোটি টাকার বিনিয়োগ অনুমোদনের পর মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বর্তমানে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।

নোটিশে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে ব্যাংক আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, 

খেলাপি ঋণ আগে থেকেই ছিলো। ব্যাংকে নতুন নোটিশ সম্পর্কে এখনও কিছু জানি না। তবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নতুন শিডিউলের মাধ্যমে ঋণ শোধের চেষ্টা করছি।

ইসলামী ব্যাংক বগুড়া শাখা প্রধান তৌহিদ রেজা বলেন, 

আফাকুর চেয়ারম্যান মাহমুদুর রহমান ঋণ খেলাপি হওয়ার পরও টাকা পরিশোধে উদ্যোগ নেয়নি। লাভজনক প্রতিষ্ঠান হলেও চুক্তিমতো টাকা দিচ্ছেন না। এজন্য নোটিশ জারি করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ