গাজীপুরে আগুন সন্ত্রাসী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আগুন লাগানের হুকুমদাতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে মহানগরীর জোড়পুকুর এলাকার বাড়িটিতে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ ছিলেন কি না, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে বাড়িটির মালিকানা সম্পর্কেও নিশ্চিত হতে পারেননি তারা।
সবার দেশ/কেএম




























