Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৫, ১২ ডিসেম্বর ২০২৫

উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচনী মাঠে

ঢাকা–১০ এ স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ

ঢাকা–১০ এ স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করে সরাসরি নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষিত নির্বাচনি তফসিলের আগের দিনই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এরপর তারা রাজনৈতিকভাবে কোন পথে এগোবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিলো। ভিডিওবার্তায় আসিফ মাহমুদ সে জল্পনার অবসান ঘটালেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভাগ্য নির্ধারণের একটি নতুন সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার এ পথ কঠিন হলেও অসম্ভব নয় উল্লেখ করে তিনি প্রচলিত বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তার মতে, প্রতিটি নাগরিকের জন্য একটি জনকল্যাণমুখি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। সামাজিক, রাজনৈতিক ও ভূরাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে নতুন বন্দোবস্ত তৈরির ওপরও তিনি গুরুত্ব দেন।

আসিফ মাহমুদ ভিডিওবার্তায় বলেন, এ লড়াই মোটেই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধসহ নানা আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করে। সে শক্তি ও অনুপ্রেরণাকে সঙ্গে নিয়েই তিনি পুনর্গঠন ও পরিবর্তনের পথে হাঁটতে চান।

তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। কোনও বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা বা প্রচলিত ব্যবস্থার অর্থসামর্থ্য তার নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থনই হবে তার একমাত্র শক্তি।

এছাড়া তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, গণভোটেও প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে জানান। দেশের সামনে খোলা সংস্কারের সুযোগকে কাজে লাগাতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী