Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৩, ২৩ জানুয়ারি ২০২৬

গণভোট বানচাল করুন: জনগণকে গোলাম কাদের

গণভোট বানচাল করুন: জনগণকে গোলাম কাদের
ছবি: সংগৃহীত

গণভোটকে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা আখ্যা দিয়ে এটি বানচালের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের। তিনি বলেছেন, এ গণভোটের মাধ্যমে দেশকে একটি বিপজ্জনক ও অনির্বাচিত শাসনব্যবস্থার দিকে ঠেলে দেয়া হচ্ছে। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশের শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়বে এবং জনগণের ভোটাধিকার অর্থহীন হয়ে যাবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রংপুর নগরীর দর্শনার পল্লীনিবাসে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

গোলাম কাদের বলেন, জনগণ ভোট দিক বা না দিক—সরকার ও তাদের নিয়োগদাতারা মাঠে নেমেছে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেও তারা ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করবে এবং এরপর একটি তথাকথিত বিপ্লবী সরকার গঠন করবে। এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না, বরং একটি আজ্ঞাবহ ব্যবস্থার মধ্যে দেশ পরিচালিত হবে।

তিনি বলেন, আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু সংস্কার হতে হবে জনগণের মতামতের ভিত্তিতে, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায়। গণভোটের নামে যে সংস্কার চাপিয়ে দেয়ার চেষ্টা চলছে, তা গভীর ষড়যন্ত্রের অংশ। সাধারণ মানুষ এ প্রক্রিয়া বুঝতে পারছে না। তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। বলা হচ্ছে, ‘হ্যাঁ’ ভোট দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবে এসবের ভেতরে অসংখ্য ফাঁকফোকর ও অজানা ঝুঁকি রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র অভিযোগ তুলে জিএম কাদের বলেন, গণঅভ্যুত্থানকে অন্তর্বর্তী সরকার নিজেরাই ‘মেটিকুলাস ডিজাইন’ বলেছিলো। সমন্বয়করাই বর্তমান সরকারের নিয়োগদাতা এবং সরকার তাদের অভিভাবক। জামায়াতের একটি অঙ্গসংগঠন এনসিপি এবং আরও কয়েকটি দল মিলে এ শক্তির অংশ। সরকারের নিয়োগদাতাদের নিয়োগদাতাও জামায়াত। এ তিন শক্তি মিলেই এখন কার্যত সরকারি দল হিসেবে কাজ করছে এবং দেশে একটি বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে।

নিজেকে সংস্কারের পক্ষের মানুষ দাবি করে তিনি বলেন, চাকরি জীবনে ও মন্ত্রী থাকাকালে তিনি নিজেও বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। হুসেইন মুহম্মদ এরশাদ দেশের ইতিহাসে অন্যতম বড় সংস্কারক ছিলেন। কিন্তু বর্তমান সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের অংশগ্রহণ নেই, স্বচ্ছতা নেই। গণভোটের মাধ্যমে যে সংস্কার চাপিয়ে দেয়া হচ্ছে, তা মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার কৌশল মাত্র।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে—তা তুলে ধরে জিএম কাদের বলেন, এতে দেশে একটি প্যারালাল ফোর্স গড়ে উঠবে। তারা বলবে, ‘হ্যাঁ’ ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। এরপর সংসদ ও নতুন সরকারকে তাদের নির্দেশ অনুযায়ী চলতে বাধ্য করা হবে। সংসদ কার্যকর থাকবে না, কেবল হুকুম মানার যন্ত্রে পরিণত হবে। জুলাই সনদ পাস করানোর নামে বছরের পর বছর এ বিপ্লবী সরকার ক্ষমতায় থেকে যাবে।

তিনি আরও বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল ও প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা চলছে। বিরোধী শক্তিকে বিলীন করতে গণহত্যার মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দিনে বিচারের নামে প্রহসন করে আরেক দফা দেশে গণহত্যা হতে পারে। এসব বিষয়ে জনগণকে এখনই সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের অন্যান্য নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
তারেক রহমানকে ’সম্মানজনক অভ্যর্থনা’ দেয়ার বার্তা ভারতের
প্যারোলে মুক্তি, স্বামীকে শেষ বিদায় দীপু মনির
পাকিস্তান হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী গুঁড়িয়ে দিলো দিল্লি
মির্জা ফখরুলের আবেগঘন ‘জিন্দাবাদ’ পোস্ট, সারজিসের মন্তব্য
সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টি বেশি-ডপলার জনমত জরিপ
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল
ব্রাজিলে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩
গুলিবিদ্ধ হওয়ার কথা কাউকে বলবেন না-জুলাই শহীদের বাবাকে চিকিৎসক
কোলকাতা অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জনই একই পরিবারের
হান্নান মাসউদের এমপি পদ নিয়ে রিট
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি
এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহে সংকট
যৌনপল্লি যশোরে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও: ইরান
সপরিবারে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে বিরোধীদলীয় নেতা