Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪২, ৮ জুলাই ২০২৫

জাতীয় পার্টির শীর্ষ তিন নেতাকে পদচ্যুত করলেন জি এম কাদের

জাতীয় পার্টির শীর্ষ তিন নেতাকে পদচ্যুত করলেন জি এম কাদের
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের শীর্ষ তিন নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মো. মুজিবুল হক চুন্নুকে সব ধরনের পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এর মাত্র এক ঘণ্টা আগে মহাসচিব পদ থেকেও মো. মুজিবুল হককে অব্যাহতি দেওয়া হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন অনুষ্ঠিত দলীয় মতবিনিময় সভায় জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে ২৮ জুন অনুষ্ঠিত প্রেসিডিয়াম সদস্যদের সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সব পদ-পদবী থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতাবলে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

অন্যদিকে, পদচ্যুত দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার মো. মুজিবুল হককে বাদ দিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব হিসেবে নিয়োগকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং সরাসরি গঠনতন্ত্রের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছেন।

অব্যাহতির সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণ আগেই এক যৌথ বিবৃতিতে তারা শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব পদে নিয়োগের বিরোধিতা করেন। বিবৃতিতে তারা বলেন, এ ঘটনা ব্যক্তি-স্বেচ্ছাচারিতার চরম উদাহরণ, যা জাতীয় পার্টির অস্তিত্বকে সংকটের মুখে ফেলছে।

তারা আরও বলেন, মো. মুজিবুল হক জাতীয় পার্টির বৈধ ও সম্মানিত মহাসচিব। ঘোষিত জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের আগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কোনো নিয়োগ, অব্যাহতি বা বহিষ্কার কার্যকর হওয়ার সুযোগ নেই। কোনো কারণ ছাড়াই মুজিবুল হককে অব্যাহতি দিয়ে শামীম হায়দার পাটোয়ারিকে নিয়োগ দেওয়া গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন এবং দলে গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত।

বিবৃতিতে তারা বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে জাতীয় কাউন্সিল ঘোষিত হয়েছে। এর আগে যেকোনো নিয়োগ, অব্যাহতি বা বহিষ্কার অবৈধ এবং বেআইনি। দায়িত্বশীল প্রেসিডিয়াম সদস্যদের নিয়মিত চাঁদা প্রদান সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ তুলে অব্যাহতির চিঠি দেওয়া রাজনৈতিক প্রতিহিংসা এবং নীতিহীনতার পরিচায়ক।

দুই নেতা আরও বলেন, জাতীয় পার্টিকে ব্যক্তি নয়, গঠনতন্ত্র ও আদর্শের ভিত্তিতে পরিচালিত করতে হবে। দলকে গণতন্ত্র, শৃঙ্খলা ও সম্মিলিত নেতৃত্বের পথে ফেরানো এখন সময়ের দাবি। তারা জাতীয় পার্টির আদর্শবান নেতা-কর্মীদের প্রতি দলের ভেতরের অন্যায় ও একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত