Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধন ও প্রতীক নিয়ে ইসিতে জাতীয় পার্টির রেজাউল

‘জিএম কাদেরের নেতৃত্বে বহাল থাকবে প্রতীক’

‘জিএম কাদেরের নেতৃত্বে বহাল থাকবে প্রতীক’
ফাইল ছবি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দলের নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নেতৃত্বেই বহাল থাকবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছেন এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছেন। তবে সে সম্মেলন বৈধ নয়, কারণ এটি দলের চেয়ারম্যান কিংবা প্রেসিডিয়ামের অনুমোদনপ্রাপ্ত নয়।

তিনি জানান, এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, অবৈধ ওই সম্মেলনকে কোনোভাবেই স্বীকৃতি দেয়া যাবে না।

রেজাউল আরও বলেন, ইসি আমাদের জানিয়েছে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। আগামী সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, হয়তো দুই-এক দিনের মধ্যেই প্রাথমিক অবস্থান প্রকাশ করা হবে।

তিনি জোর দিয়ে বলেন, আমাদের দশম সম্মেলন এখনও হয়নি। যেটিকে দশম সম্মেলন বলা হচ্ছে, তা সম্পূর্ণ অবৈধ। তাই আমরা বিশ্বাস করি, নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই বহাল থাকবে। অন্যদের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত