Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ২০ এপ্রিল ২০২৫

জিএম কাদেরের গ্রেফতার দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন

জিএম কাদেরের গ্রেফতার দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন
ছবি: সবার দেশ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে রোববার জাতীয় পার্টির (রওশনপন্থী) নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদেরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন। 

মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, জিএম কাদের চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বাণিজ্য, নেতাকর্মীদের কাছ থেকে চাঁদার টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং পদ বাণিজ্যের মাধ্যমে দলকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

নেতৃবৃন্দ জানান, শনিবার দলের বর্ধিত সভায়ও জিএম কাদেরের গ্রেফতারের দাবি উত্থাপিত হয়। দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে সত্যতা নিশ্চিত করেছে বলে তারা দাবি করেন। তারা অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি জিএম কাদেরকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানান। অন্যথায়, জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলীসহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ