Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২৪ জানুয়ারি ২০২৬

ঢাকা-৮ আসনে এনসিপির প্রচারণা

নাসির উদ্দীন পাটোয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ

নাসির উদ্দীন পাটোয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দীন পাটোয়ারীর পথসমাবেশ চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে ওই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও পরে দলের কর্মী-সমর্থকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোড সংলগ্ন মৌচাক এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মৌচাক এলাকায় গণসংযোগ ও পথসমাবেশে অংশ নেন নাসির উদ্দীন পাটোয়ারী। এ সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে তার দিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পর উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নাসির উদ্দীন পাটোয়ারী নিজেই সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। দলের নেতাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং বড় কোনও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে নাসির উদ্দীন পাটোয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বলেন, মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলাকালে বিপরীত দিকের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মসূচি দ্রুত শেষ করে দলটি পরীবাগ এলাকায় চলে যায়।

তিনি আরও জানান, ডিম নিক্ষেপের ঘটনায় নাসির উদ্দীন পাটোয়ারী অক্ষত রয়েছেন এবং ঘটনার পরও তিনি নির্বাচনি প্রচারণা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা