Sobar Desh | সবার দেশ নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪, ৩০ জানুয়ারি ২০২৬

একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম

একটি দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় একটি রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা চলছে, যা অতীতের ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী প্রীতম দাসের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে জেলা এনসিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, একটি দল অতীতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করলেও এখন নির্বাচনের মাঠে এসে মামলা তুলে নেয়ার কথা বলছে। তিনি এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলটি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি থেকেও সরে এসেছে।

তিনি আরও বলেন, একতরফা হামলা অব্যাহত থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

একইদিন সন্ধ্যায় নরসিংদী-২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সারোয়ার তুষারের নির্বাচনী জনসভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। নরসিংদীর ঘোড়াশাল পোস্ট অফিস রোডে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় যে নতুন রাষ্ট্র ব্যবস্থার দাবি উঠেছিলো, একটি দল শুরু থেকেই সে দাবির বিরোধিতা করে আসছে। তার ভাষায়, ফ্যাসিবাদী আমলে রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো, ৫ আগস্টের পর সে অবস্থান থেকেও তারা সরে গেছে।

সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, যারা আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায় এবং যারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধেও ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জবাব দেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘অলিম্পিকে লিঙ্গ পরীক্ষা নারীদের জন্য অপমানজনক’
হরমুজের পর ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিলো ইরান
‘জিরো ওয়েটিং টাইমে’ চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি
মেঘনায় ইভটিজিংয়ের প্রতিবাদে প্রাণ গেলো কিশোর সাব্বিরের
তেলের দাম ব্যারেল ছাড়ালো ১১৫ ডলার
গণভোট অধ্যাদেশ বাতিলের পথে, আসছে না সংসদে
ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য
স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা
উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম