Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৯, ৩১ জানুয়ারি ২০২৬

দায়িত্ব পেলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেবো: হাসনাত

দায়িত্ব পেলে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেবো: হাসনাত
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে এসব অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে দুই ধরনের ভোট দেখা যায়। একদিকে রয়েছে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের প্রভাবিত ভোট, অন্যদিকে রয়েছে জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জনের ভোট। তিনি বলেন, তার রাজনীতি হবে জনগণকেন্দ্রিক।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে ঋণখেলাপি ও অপরাধচক্রকে এলাকায় প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, অপরাধ দমনে ব্যর্থ হলে তার নিজের অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে।

মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, অবৈধ কার্যক্রম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। কর্মসংস্থানের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে দোকান বা গবাদিপশু কিনে দিয়ে পুনর্বাসনের চেষ্টা করা হবে। তবে মাদক সিন্ডিকেট চালানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি। 

নিজের সঙ্গে ছবি থাকলেই কেউ তার ঘনিষ্ঠ—এমন ধারণা প্রত্যাখ্যান করে হাসনাত আবদুল্লাহ বলেন, তার নাম ব্যবহার করে কেউ অবৈধ সুবিধা নিতে পারবে না। এমনকি পরিবারের কেউ অবৈধ সুবিধা চাইলে সেটিও মেনে নেয়া হবে না বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে অনেক প্রার্থী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের সঙ্গে যোগাযোগ রাখেননি। তিনি বলেন, তিনি জনগণের কাছে সাহায্য চাইতে এসেছেন এবং নির্বাচিত হলে পাঁচ বছর জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এবারের নির্বাচনে নারীদের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সমর্থন পেলে বিজয় অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে
তিস্তা প্রকল্পে ভারতের আপত্তির জবাবে চীনের কড়া বার্তা
কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা; টিআইএন ছাড়াই খুলবে ব্যাংক হিসাব
শেষ মুর্হূতে ইউস্টাকিওর জাদু, ইতিহাস গড়ে শেষ ষোলোয় কানাডা
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকাতেও লোডশেডিং দিতে হবে: জ্বালানিমন্ত্রী
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়ালো ৪ হাজার
ভারতের ক্ষমা চাওয়া উচিত ছিলো: নাহিদ ইসলাম
ইতালিতে ট্রিপল মার্ডার: মা জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই
ইরানে শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে চাইলেন হবে