Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২০ ডিসেম্বর ২০২৫

কবির পাশে চিরনিদ্রায় শহীদ শরিফ ওসমান হাদি

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত 

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত 
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানি ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে শায়িত করা হয়।

হাদিকে কবরে শোয়ানোর পর যখন মাটি দেয়া শুরু হয়, তখন উপস্থিত হাজারো মানুষের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রিয় সহযোদ্ধাকে হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন। কবরে মাটি দেয়ার সময় তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, বাষ্পরুদ্ধ কণ্ঠে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। একপর্যায়ে তাকে কবরের পাশের একটি ইটের দেয়ালে বসে কাঁদতে দেখা যায়। বিপ্লবের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সঙ্গীকে চিরবিদায় জানানোর এ দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ এ জানাজায় অংশ নেন। রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে কফিনবাহী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে নিবেদিতপ্রাণ এ তরুণ সংগঠককে জাতীয় কবির পাশে সমাহিত করার মাধ্যমে তাকে অনন্য সম্মান জানানো হলো। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শাহাদাতবরণ করেন এ বিপ্লবী নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান