Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১৪ জানুয়ারি ২০২৬

কাটেনি ঋণখেলাপির খরা

চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী

চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জন্য চেম্বার আদালতেও খুলল না নির্বাচনি পথ। ঋণখেলাপি সংক্রান্ত মামলায় আপিল বিভাগের চেম্বার আদালত তাকে ঋণখেলাপি হিসেবেই বহাল রেখেছেন। ফলে আইনগত বাধা কাটেনি এবং আপাতত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়ার যে আবেদন করা হয়েছিলো, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনও ছাড় দেয়া হয়নি। ফলে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি এখনও ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী আদালতকে জানিয়েছেন, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যে তার ঋণ পুনঃতফসিল করেছেন। তার দাবি, হাইকোর্টে রুল নিষ্পত্তি হলে খুব দ্রুতই তিনি ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারবেন।

এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেয়ার আদেশ দেন। তবে ওই আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। পরে সে স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানান মুন্সী, যা বুধবারের শুনানিতে নিষ্পত্তি হয়নি।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফলে আইনি জটিলতার কারণে মুন্সীর প্রার্থীতা ঝুলে থাকায় নির্বাচনী মাঠে বাড়ছে অনিশ্চয়তা।

আইনজীবী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিএনপির জন্য এ আসনে কৌশলগত চ্যালেঞ্জ আরও বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ