Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০২, ২৩ জানুয়ারি ২০২৬

আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত

আজাদীর বাংলাদেশ গড়তে শাপলা কলিতে ভোট দিন: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজাদীর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শাপলা কলিতে ভোট দিতে হবে। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে আগ্রাসন ও আধিপত্যবিরোধী শক্তির অবসান ঘটবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুস, অনিয়ম ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় বছরে এনসিপি ও জামায়াত জোটের কোনও নেতাকর্মী এলাকায় চাঁদা তুলতে আসেনি। কেউ হাট-বাজার দখল করেনি, সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি চালায়নি। তিনি দাবি করেন, এবার রেমিট্যান্স যোদ্ধা, কলকারখানার শ্রমিক ও মেহনতি মানুষের মধ্য থেকেই নেতৃত্ব উঠে আসবে।

তিনি আরও বলেন, এলাকার কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ ভালো করেই জানে—হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হলে অন্তত চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না। এ কারণে অনেকেই প্রকাশ্যে অন্য দলের মিছিল-মিটিং করলেও গোপনে শাপলা কলিতেই ভোট দেবেন বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, জনগণ নিশ্চিত যে তার দ্বারা কোনও অনিয়ম-দুর্নীতি সম্ভব নয়।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার জনগণ ঋণখেলাপি, দুর্নীতিবাজ ও জনগণের অর্থ আত্মসাৎকারীদের প্রত্যাখ্যান করবে। একটি বাস্তব পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রচারণার দ্বিতীয় দিনে ভোর থেকেই নিজ নির্বাচনি এলাকায় মাঠে নামেন হাসনাত আবদুল্লাহ। দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় শাপলা কলির পক্ষে স্লোগান দিয়ে তিনি দিনের প্রচারণা শুরু করেন।

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদসহ জামায়াত-শিবির ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল