Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভিডিওটি কেটে বিকৃত করা হয়েছে: মঞ্জুরুল আহসান মুন্সী

ভিডিওটি কেটে বিকৃত করা হয়েছে: মঞ্জুরুল আহসান মুন্সী
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি তা ব্যাখ্যা করেছেন।

ভিডিওতে তাকে শোনা গিয়েছিল যে, বিএনপি ক্ষমতায় এলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী জানিয়েছেন, ভিডিওটি কেটে বিকৃতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

নিজের ফেসবুক পেজে পূর্ণাঙ্গ বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি বলেন, তার সাম্প্রতিক বক্তব্যের আংশিক অংশ কেটে একটি শর্ট ক্লিপ তৈরি করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা অপপ্রচারে ব্যবহার করছে। তিনি উল্লেখ করেন, বক্তব্যটি তিনি ব্যক্তিগত আক্ষেপ থেকে তার নিকট আত্মীয় ও নিজ এলাকায় ব্যক্তিগতভাবে বলেছিলেন।

তিনি আরও বলেন, বক্তব্যটি বিকৃতভাবে উপস্থাপন করে তাকে নোংরা রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, সত্য কখনো চাপা থাকে না এবং জনগণ সব সময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে। তাই বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার জন্য তিনি সম্পূর্ণ বক্তব্যটি তুলে ধরেছেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা