Sobar Desh | সবার দেশ খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত 

বুলেটের রাজনীতিকে ব্যালটের মাধ্যমে পরাজিত করবো: হাসনাত 
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের মাধ্যমে পরাজিত করবো।

শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সমর্থনে ফুলতলায় অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এ নির্বাচন পেতে সহস্র মানুষ শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আয়নাঘর শুধু একটি স্থাপনা নয়—সারাদেশের নিপীড়িত মানুষের জন্য এটি উন্মুক্ত কারাগারের মতো পরিণত হয়েছিলো।

তিনি আরও বলেন, ২০০৯ সালের আগে বায়তুল মুকাররমের সামনে লগি-বৈঠার রাজনীতি থেকে সাম্প্রতিক সময়ে ওসমান হাদির শাহাদাত পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে আজকের নির্বাচন এসেছে।

গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, দিনের ভোট রাত পর্যন্ত করা হয়েছে, মৃত ব্যক্তিদের কবর থেকে তুলে এনে ভোট দেয়া হয়েছে—এমন অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত।

গণমাধ্যমের ভূমিকাও সমালোচনা করে তিনি বলেন, অনেক সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও মালিকানার কারণে তা পারেন না। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী টেলিভিশন ও সরকারি প্রতিষ্ঠান দখল করে মিডিয়া মাফিয়াগিরি চালাচ্ছে। তবে জনগণ জেগে উঠলে মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণই তখন মিডিয়া হয়ে ওঠে।

ফুলতলা-ডুমুরিয়া আসনের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ওই প্রার্থী দেশের যে কোনো আসন থেকে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখেন এবং এমপি থাকা অবস্থায় ব্যয় করা প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী