Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬, ২২ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ের জনসভায় মির্জা ফখরুল 

শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে

শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে
ছবি: সবার দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। একটা মিথ্যা প্রচারনা করছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি পাঁয়তারা করছেন। এ কারণে দেশে এখনও বিপদ কাটেনি।

এ সময় তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন। এ দেশে না কি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে। নির্যাতন হচ্ছে, কারো কাছে চাদা চাওয়া হচ্ছে? আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে, হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তি প্রিয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক সাথে বসবাস করি।

রোববার (২২ ডিসেম্বর) বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন।
 
বিএনপির মহাসচিব বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েজ দিয়েছিল। দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন। একটা হচ্ছে চারদিক থেকে জনগণ আসছে। উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা কি পৃষ্ট হবেন, না কি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না। সে মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মীসহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এ হচ্ছে ফ্যাসিবাদের পরিণতি।

আরও পড়ুন>> জাতীয় পার্টির নতুন কর্মসূচি ঘোষণা 

সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা