Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রুমিন ফারহানা যে শর্তে ফিরতে চান বিএনপিতে

রুমিন ফারহানা যে শর্তে ফিরতে চান বিএনপিতে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন রুমিন ফারহানা। নির্বাচনের পরদিন হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি দলে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

সাবেক এ বিএনপি নেত্রী জানান, তাকে দলে ফিরতে হলে আগে তার সমর্থনে কাজ করায় বহিষ্কৃত নেতাকর্মীদেরও দলে পুনর্বহাল করতে হবে। তিনি বলেন,

 আমার জন্য যারা ১৭ বছর ধরে কষ্ট করেছে, বহিষ্কার হয়েছে—তাদের বাদ দিয়ে আমি দলে ফিরবো না।

রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি জোটের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার পক্ষে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে সরাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের ১০ জন নেতাকেও বহিষ্কার করা হয়।

হাঁস প্রতীক বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ছোটবেলা থেকেই হাঁস-মুরগি পালনের অভ্যাস ছিলো। আমার অনেক হাঁস ছিলো, মোরগ ছিলো, কবুতর ছিলো। এখনও ব্রাহ্মণবাড়িয়ায় আমার হাঁস-মুরগি আছে। অবসর সময়ে তাদের সঙ্গেই সময় কাটাই। সে আবেগ থেকেই হাঁস প্রতীক নিয়েছি, জানান তিনি।

নিজের নির্বাচনি লড়াইকে কঠিন উল্লেখ করে রুমিন বলেন, আমার জার্নিটা কঠিন ছিলো, কিন্তু আমার নেতাকর্মীদের জার্নি আরও কঠিন ছিলো। আমি না জিতলে হয়তো ঢাকায় ফিরে পেশায় চলে যেতাম। কিন্তু আমার কর্মীরা? তারা ১৭ বছর ধরে ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি।

ভোটের দিন অনিয়মের অভিযোগও তোলেন তিনি। দাবি করেন, দুপুরের পর কয়েকটি কেন্দ্রে ভোট ছাপানোর ও ফল আটকে রাখার চেষ্টা হয়েছে। জালিয়াপাড়া কেন্দ্রে গিয়ে নিজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির পর কেন্দ্রে প্রবেশ করে পুনরায় ভোট গণনা করানোর কথাও জানান তিনি।

ঘোষিত ফল অনুযায়ী, হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। প্রায় ৩৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি আসনটি নিজের দখলে নেন।

এখন প্রশ্ন—বিএনপি কি বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বহাল করে রুমিন ফারহানাকে দলে ফিরতে পথ তৈরি করবে, নাকি এ জয় তাকে স্বতন্ত্র রাজনীতিতেই নতুন অবস্থান দেবে? রাজনৈতিক অঙ্গনে এ নিয়েই চলছে জোর আলোচনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ