Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ১১ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫৬, ১১ জুলাই ২০২৬

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেয়া রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিতে হবে। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে রায় কার্যকরের জন্যই।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশনের আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে একটি সাক্ষাৎকার আমরা দেখেছি, যেখানে বলা হয়েছে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হলো, দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তাই আমরা চাই, দেশে ফিরলেও তা হবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন সরকারের দায়িত্ব যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক বলেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে আনা হবে, তিনি আত্মসমর্পণ করবেন কি না কিংবা কোন প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে—এসব সিদ্ধান্ত সরকারের। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেই ভারতের সঙ্গে আলোচনা করতে হবে।

তার ভাষায়, এখানে আর কোনও পক্ষ নেই। সরকারই ঠিক করবে কখন, কীভাবে তাকে দেশে আনা হবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করা হবে। প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েই তাকে ফিরিয়ে আনতে হবে।

শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তার সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, বরং দিল্লির অবস্থানের ওপর নির্ভরশীল। তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, বিচার হবে কি না কিংবা পুরো বিষয়টি মূলত ঢাকা-দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ এখন আর কার্যকর রাজনৈতিক দল নয়।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন।

তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ঘিরে যদি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনও চেষ্টা হয় এবং সরকার যদি তাতে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে সরকারই। দেশের জনগণ, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন পক্ষ, আহত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরা সবাই এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়টিও বিবেচনা করছে। তার মতে, এটি সঠিক উদ্যোগ। তিনি পুনরায় বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ইতোমধ্যে হয়েছে এবং এখন সেটি বাস্তবায়নের সময় এসেছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন। এ সময় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তারা এমএসএমই খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ নিয়ে বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা