Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা 

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর করলো এনসিপি
ছবি: সবার দেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি যে এ সনদে স্বাক্ষর করবে, সেটি জাতির বিশ্বাসের প্রতিফলন। আজ এ বিশ্বাস পূর্ণতা পেলো। এনসিপিকে ধন্যবাদ এ মহতি কাজে অংশ নেয়ার জন্য। এ দলিল যেনো নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে সহায়তা করে, তা নিশ্চিত করতে আমাদের সচেতন থাকতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা দেশের মানুষের আস্থা অনুযায়ী দায়িত্ব বাস্তবায়ন করবো। জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও আমরা সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছি।

এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা