Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ১১ নভেম্বর ২০২৫

সালাহউদ্দিনের হুঁশিয়ারি

‘জুলাই সনদের বাইরে কোনও সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো’

‘জুলাই সনদের বাইরে কোনও সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো’
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাইরে গিয়ে সরকার যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাক্ষরকারী দলগুলো সেটি মানতে বাধ্য নয়—এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে সরকারকে আলোচনায় বসতে হবে। প্রেসিডেন্ট অর্ডার জারি করার মতো অবস্থা দেশে নেই—কারণ এটি সংবিধানে নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই সনদে বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট (ভিন্নমত) উল্লেখ আছে। সনদে স্পষ্টভাবে বলা হয়েছে—যদি কোনও দল ইশতেহারে উল্লেখ করে রায় পায়, তাহলে সে নীতিমালা অনুসারে বাস্তবায়ন করবে। কিন্তু সরকার এখন এমন কিছু সুপারিশ সামনে আনছে, যা সনদে নেই। জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে—এ অবস্থানে আমরা এখনও অটল আছি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, সরকার এখন প্রজ্ঞাপন জারি করে কিছু সিদ্ধান্তকে আইন বলে চালানোর চেষ্টা করছে। কিন্তু কোনও প্রজ্ঞাপন প্রকাশ মানেই আইন নয়। আইন প্রণয়নের নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়া পাশ কাটিয়ে কোনও প্রশাসনিক আদেশকে আইন হিসেবে প্রতিষ্ঠা দেয়া সাংবিধানিকভাবে অবৈধ।

সালাহউদ্দিনের মতে, বর্তমান প্রশাসন রাজনৈতিক সংলাপের পরিবেশ নষ্ট করছে এবং নতুন করে বিভাজন সৃষ্টি করছে। তিনি বলেন, আন্দোলনের নামে নতুন ইস্যু তুলে যারা মাঠে আছে, তাদের দাবিগুলো প্রতিষ্ঠা করলে রাজনৈতিক অচলাবস্থা আরও বাড়বে। সরকারকে সনদের সীমার মধ্যেই থাকতে হবে, নইলে সংকট গভীর হবে।

বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতার মূল দলিল হিসেবে ধরে রেখেছে এবং সে সনদের বাইরে যাওয়া কোনও পদক্ষেপ বা সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা