Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ০০:০৬, ১১ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন জরুরি: হাসনাত 

নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন জরুরি: হাসনাত 
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটি কোনও অর্ধ-আদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং একটি পূর্ণাঙ্গ নির্দেশনা হতে হবে—এবং সে আদেশ দিতে হবে ড. মোহাম্মদ ইউনূসকেই।

সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আসন্ন সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণে, ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা কোনো ধরনের অর্থ ব্যয় না করেও যদি ৫০০ ভোট পাই, সেটি আমাদের জন্য গর্বের বিষয়। কারণ জনগণের রায়ই আমাদের আসল শক্তি।

বিএনপির বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে শত মাইল দূরে। যারা সত্যিকারের জিয়ার আদর্শে বিশ্বাসী, তাদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা। হাইব্রিড নেতারা বিএনপিকে দখল করে নিয়েছে, কিন্তু তারা এখন নিজ দলের মধ্যেই কোণঠাসা।

এ সময় হাসনাত বলেন, এনসিপি কোনও রাজনৈতিক জোটে যাচ্ছে না। আমরা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নেবো। তবে যারা বাংলাদেশ ও জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরোধী—তাদের সঙ্গে আমরা ঐক্য করবো।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেনো নির্বাচন বানচাল করতে না পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এখন আমাদের সবার দায়িত্ব।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, নাভিদ নাওরোজ শাহ, মো. মাহবুব আলম ও কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প