Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩, ২৩ জানুয়ারি ২০২৫

গণমাধ্যমকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন

‘ওয়ান স্টপ সার্ভিসে’ চিকিৎসা চলবে খালেদা জিয়ার

এর বাইরে আরো যদি কোনও চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। যাতে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।

‘ওয়ান স্টপ সার্ভিসে’ চিকিৎসা চলবে খালেদা জিয়ার
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। খবর বাসস।

বুধবার (২২ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় রাতে গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি জানান, গত ৮ জানুয়ারি থেকে খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন এবং পরবর্তিতে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরো দুইজন চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

ড. জাহিদ বলেন, পরবর্তিতে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ তাকে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, প্রেসার, রিউমাটয়েড আর্থ্রারাইটিসসহ প্রত্যেক রোগের জন্য এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে।

তিনি বলেন, এর বাইরে আরো যদি কোনও চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। যাতে আমরা এটাকে এক ছাতার নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনের সার্বিক অবস্থা যেমন- তার বয়স, গত সাড়ে ৫ বছর যাবত বাংলাদেশে বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাবার কারণে রোগে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি হয়েছে— সবকিছু বিবেচনায় রেখে, যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সে ধরনের চিকিৎসা পদ্ধতি উনারা অনুসরণ করবেন বলে আমরা আশা করি। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও সে ধরনের চিন্তা করছেন।

বেগম খালেদা জিয়ার এ ব্যক্তিগত চিকিৎসক ড. জাহিদ বলেন, শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থ্যতার জন্য। তার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাহিদ জানান, বেগম খালেদা- জিয়ার পরিবারের সদস্য দুই পুত্র বধু জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, তিন নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন, পাশে রয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদসহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবসময় নিরবিচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা