Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ২৩ জানুয়ারি ২০২৫

ঢাবি ছাত্রশিবিরের কমিটি ঘোষণা

ঢাবি ছাত্রশিবিরের কমিটি ঘোষণা
ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১৫ সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেইজে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২ জানুয়ারি (বৃহস্পতিবার) শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন।

এছাড়াও সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিক মনোনীত হন।

২০২৫ সেশনের সেক্রেটারিয়েটের তালিকায় অফিস সম্পাদক পদে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক পদে আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাজহারুল ইসলাম মুজাহিদ, দাওয়াহ সম্পাদক পদে আরবি বিভাগের হামিদুর রশিদ জামিলের নাম ঘোষণা করা হয়। তারা সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়াও প্রচার ও মিডিয়া সম্পাদক পদে আরবি বিভাগের মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক পদে আরবি বিভাগের নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক পদে অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইন বিভাগের মো. শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আব্দুল্লাহ আল মাহমুদ। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কমিটির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, সংগঠনের সর্বোচ্চ স্তরের জনশক্তি সদস্যদের সঙ্গে আলোচনা করে, মতামতের ভিত্তিতে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে।

এসময় হল কমিটির বিষয়ে তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংগঠন আপাতত সবকিছুর দেখভাল করবে, হলের শিক্ষার্থীদের কাছে আমাদের সাংগঠনিক আহ্বান পৌঁছানোর চেষ্টা করছি, কাজ বৃদ্ধি পেলে পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েমকে সভাপতি ও সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম ফরহাদকে সেক্রেটারি করে ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা