Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২৩ জানুয়ারি ২০২৬

বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ

বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা আজ
ফাইল ছবি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ পালিত হচ্ছে। বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আশীর্বাদ কামনা করছেন অগণিত ভক্ত ও শিক্ষার্থী। শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এ পূজা ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবী সরস্বতীর আরাধনা করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রত্যাশায় আজ শিক্ষার্থীরা দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পূজাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

সরস্বতী পূজা উপলক্ষে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি ঘিরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে এবং জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ নিবন্ধ ও ফিচার।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মন্দির, মণ্ডপ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণের কেন্দ্রীয় মণ্ডপে যথাযথ ধর্মীয় মর্যাদা ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় প্রেস ক্লাবেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেবীর আরাধনায় অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠের কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের উদ্যোগে শৈল্পিক ও নান্দনিক মণ্ডপ স্থাপন করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ওয়ারীর রামসীতা মন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন অলিগলি ও মন্দির এলাকায় সরস্বতী পূজাকে ঘিরে ছিলো ব্যাপক আয়োজন। মণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

সরস্বতী পূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞানের এ উৎসব উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা