Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১ জুন ২০২৬

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযাত্রী রাব্বি (১৮) ও আবির (১৬) আহত হয়েছেন। পাশাপাশি মিম নামে এক পথচারী নারীও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, সকালে তিন কিশোর একটি মোটরসাইকেলে করে লেম্বুরবন এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হতে শুরু করলে তাকে বাঁচানোর চেষ্টা করেন মোটরসাইকেলচালক। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান তারা। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন এবং পথচারী নারী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত রাব্বি ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত মিমকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জিসানকে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন মৌসুমে কুয়াকাটার সড়কে যানবাহনের চাপ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের দাবি, পর্যটন এলাকায় মোটরসাইকেল চলাচলে আরও সতর্কতা এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা প্রয়োজন।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী