Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২ জুলাই ২০২৫

চরমোনাই মাহফিলে ফ্যাসিস্ট দালালদের দম্ভোক্তি! ভিডিও ভাইরাল

চরমোনাই মাহফিলে ফ্যাসিস্ট দালালদের দম্ভোক্তি! ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ছাত্র-জনতার রক্তে রঞ্জিত গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সম্প্রতি চরমোনাইয়ের ইসলামী আন্দোলনের মাহফিলে এমনই এক ঘটনা ঘটেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাহফিলের ভেতরেই কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করছেন। এক ব্যক্তি গণমাধ্যমের ক্যামেরার সামনে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশ অনেক ভালো চালাইছে। আমরা নৌকা মার্কায় ভোট দিয়েছি। ভবিষ্যতেও আল্লাহ হায়াত দিলে আবারও দেবো ইনশাআল্লাহ।

জিজ্ঞাসা করা হলে, তিনি মাহফিলে কেন এসেছেন, তার জবাবে ওই ব্যক্তি বলেন, শুধু দেখতে আসছি। একইসঙ্গে স্পষ্ট করে জানান, নৌকা মার্কা নির্বাচন থেকে বাদ পড়লে তিনি ভোট দিতেও যাবেন না।

ভিডিওতে আরও একজনকে দেখা যায়, তিনিও আওয়ামী লীগের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, নৌকা সব কাজ খারাপ করেনি, অনেক ভালো কাজও করেছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে এভাবে প্রকাশ্যে গলাবাজির ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এসব দালালদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মারুফা মিথি নামের এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আওয়ামী লীগের ভালো কাজ দেখছেন আপনারা! ২৪ সালে যখন দেড় হাজার মানুষকে হত্যা করা হলো, তখন কি গর্তে ছিলেন? ছাত্র-জনতা আপনাদের ছাড়বে না।

আরেকজন, সুমন খান লিখেছেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগের দালালরা চরমোনাই মাহফিলে এসে যেভাবে গলাবাজি করছে, তাদের দ্রুত গ্রেফতার করা উচিত। ১৬ বছর যারা নির্যাতনের অংশীদার ছিলো, আজও তাদের সাহস হয় কীভাবে?

সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, ইসলামী আন্দোলনের মতো ধর্মীয় প্ল্যাটফর্মে এভাবে আওয়ামী লীগের দালালরা জায়গা পেলে তা দেশের রাজনীতি ও জনগণের রক্তক্ষয়ী আন্দোলনের প্রতি চরম অবমাননা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড