Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১৪, ৪ অক্টোবর ২০২৫

‘আসল শিবির হইলো আমার মা’── জুমার ভাইরাল পোস্ট

‘আসল শিবির হইলো আমার মা’── জুমার ভাইরাল পোস্ট
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সোশ্যাল মিডিয়া ফেসবুকে নতুন একটি ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 

আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়। 

এ পোস্টে ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক পরিচয়কে একসাথে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।

ডাকসু নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু

জুমা ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় ছাত্র সমাজের মধ্যে তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ব্যাপক উৎসাহ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার আগের পোস্টগুলোও বহুবার সমালোচনা ও আলোচনার বিষয়বস্তু হয়ে এসেছে।

গত ২০ সেপ্টেম্বর, ভয়েস অব ওয়াশিংটনের সঙ্গে সাক্ষাৎকারে জুমা জানিয়েছিলেন, 

আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে।

এ বক্তব্যের মাধ্যমে তিনি নিজের ন্যায্য অধিকার ও সঠিক মূল্যায়নের প্রতি জোর দিয়েছেন।

নতুন প্রজন্মের ছাত্রনেতা

শিবির ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার কারণে জুমা নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে একটি আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছেন। তার সাম্প্রতিক পোস্টও পাঠক ও সমালোচকদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ