Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ১ জুন ২০২৬

নিখোঁজ সব শ্রমিকের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১

যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি কাগজ তৈরির কারখানায় ভয়াবহ রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ থাকা সব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এতে সর্বশেষ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

গত কয়েকদিনের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর ৩০ মে উদ্ধারকারীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিখোঁজ থাকা ৯ শ্রমিকের লাশ শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করেছে, যাদের বয়স ২৬ থেকে ৫৮ বছরের মধ্যে।

নিহতদের মধ্যে রয়েছেন গিলবার্ট বার্নাল, টাইলার কোভিংটন, ব্র্যাডলি কোভিংটন, রবার্ট ‘রব্ব’ উইলসন, ডেল মিলার, জ্যারেড অ্যামনস, ব্রেডন ফিঙ্কাস, ক্লিনটন সিজে ডোরান, জন ফোর্সবার্গ, নরম্যান বার্লো এবং ডিলন মিলার।

গত ২৬ মে স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ওয়াশিংটনের লংভিউ শহরে অবস্থিত ‘নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানি’র কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কাগজ তৈরির কাজে ব্যবহৃত ‘হোয়াইট লিকার’ নামের অত্যন্ত ক্ষারীয় ও বিপজ্জনক রাসায়নিক ভর্তি একটি বড় ট্যাংক হঠাৎ ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বিপুল পরিমাণ রাসায়নিক পুরো কারখানা এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে একজন নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় এবং বাকি শ্রমিকরা নিখোঁজ হন। শিফট পরিবর্তনের সময় একটি ব্রেক রুমে অনেক কর্মী অবস্থান করছিলেন, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন লংভিউ ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা।

দুর্ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়া রাসায়নিক অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। একই সঙ্গে পানির উৎসে দূষণ ঠেকাতে রাসায়নিক প্রবাহ অন্যদিকে সরানোর কাজ এবং লাশ ডিকনট্যামিনেশন প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধারকারীদের কয়েকদিন সময় লাগে।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্র্যাড হ্যানিগ সংবাদ সম্মেলনে বলেন, শেষ নিখোঁজ শ্রমিকদের লাশ উদ্ধারের মাধ্যমে পরিবারগুলো অন্তত কিছুটা স্বস্তি পাবে, যদিও ক্ষতি অপূরণীয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনাকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু রাসায়নিক নিকটবর্তী কলম্বিয়া নদী ও আশপাশের নালায় পৌঁছালেও তা পানির সরবরাহ ও পরিবেশে বড় ধরনের ক্ষতি করেনি বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, জুস ও দুধের কার্টন তৈরির জন্য ব্লিচড পেপারবোর্ড উৎপাদনকারী এ কারখানায় এর আগেও নিরাপত্তা লঙ্ঘন ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্র: ইউএসএ টুডে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী