Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ২৭ জানুয়ারি ২০২৫

সাকিবের চেয়ে ৪ ম্যাচ কম খেলে এ রেকর্ড তাসকিনের

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন

সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন
সবার দেশ

সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে তাসকিন আহমেদ এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক। রাকিবুলের উইকেট ছিল এ আসরে ২৪তম। তাতেই ভাঙলো ২০১৮-১৯ বিপিএলে সাকিবের নেয়া ২৩ উইকেটের রেকর্ড। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।

বিপিএলে এবারে অন্তত লো-স্কোরিং ম্যাচ দেখা যায়নি খুব একটা। কিন্তু রান উৎসবের বাইরেও ক্রিকেট ভীষণভাবে উপভোগ্য হতে পারে সেটাই যেন বুঝিয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। ২ রানে ম্যাচটা জিতেছে রাজশাহী।

যদিও এ ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি তাসকিন আহমেদের নতুন ইতিহাস। 

তিনি ওই ম্যাচে শিকার করেছেন দুই উইকেট। দুর্বার রাজশাহীও নিজেদের টিকিয়ে রেখেছে ফাইনালের দৌড়। ২৪ উইকেটের দেখা পাওয়া তাসকিন চাইলে চোখ রাখতে পারেন বিশ্বরেকর্ডের দিকে। স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট পাওয়ার নজির আছে। 

যদিও ম্যাচের মূল স্পটলাইট কেড়ে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টেবিল টপার রংপুরকে একাই উড়িয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। নায়ক হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩১ বলে ৫২ রান করে রংপুরকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনিই। কিন্তু নাটুকে এক দিনের শেষে দুর্বার রাজশাহী সত্যিই জানান দিলো, তারাও দুর্বার হতে জানে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য