Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০৫, ১৯ এপ্রিল ২০২৬

মঞ্জুরুলের আরও কঠোর শাস্তি চান জাহানারা

মঞ্জুরুলের আরও কঠোর শাস্তি চান জাহানারা
ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ার পর সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দেয়া শাস্তিকে যথেষ্ট মনে করছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি আরও কঠোর শাস্তির পাশাপাশি অভিযুক্তদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভার্চুয়াল সভায় মঞ্জুরুল ইসলামকে আজীবনের জন্য দেশের ক্রিকেটের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। তখন বোর্ডের নেতৃত্বে ছিলেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দীর্ঘ সময় নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় দেয়া এক ভিডিও বার্তায় জাহানারা বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বিসিবির কাছে কৃতজ্ঞ হলেও শাস্তির মাত্রা তার কাছে খুবই সামান্য মনে হয়েছে। তার ভাষায়, 

আমি যা ফেস করেছি, তার তুলনায় এ শাস্তি যথেষ্ট নয়। আমি আরও বড় শাস্তি আশা করেছিলাম।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত এ ক্রিকেটার অভিযোগ করেন, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মঞ্জুরুল ও তার সহযোগীরা তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে তাকে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জাহানারা আরও বলেন, প্রধান অভিযুক্ত শাস্তি পেলেও তার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে এখনও কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়নি। তিনি মনে করেন, পুরো চক্রের বিচার না হলে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।

এ বিষয়ে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর কাছে তিনটি দাবি তুলে ধরেন। তার দাবিগুলো হলো—

  • মঞ্জুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা,
  • অন্য খেলাধুলার অঙ্গনে যেসব ক্রীড়াবিদ যৌন হয়রানির অভিযোগ করেছেন তাদের বিষয়েও তদন্ত করা,
  • এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর সেফগার্ডিং নীতিমালা প্রণয়ন করা।

ক্রিকেট অঙ্গনে এ ঘটনা নতুন করে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা