Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

জাহানারাকে হয়রানির অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম-এর আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নির্বাচক ও দলীয় ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ডের একটি সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মঞ্জুরুল ইসলাম দেশের ক্রিকেটের কোনও কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না।

অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা আলম গত নভেম্বরে এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। অভিযোগের প্রেক্ষিতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে জাহানারা ওই কমিটির কাছেও লিখিতভাবে চারটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেন।

গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্ত কমিটি চারটি অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই বোর্ড সভায় তাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে মঞ্জুরুল ইসলাম এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এ কর্মরত থাকলেও গত বছরের ৩০ জুনের পর থেকে তিনি বিসিবির কোনও দায়িত্বে ছিলেন না।

নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিক সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা