Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৬, ৩০ জানুয়ারি ২০২৫

নেইমারের একটি গোল ৩০৫০ কোটি টাকা!

নেইমারের একটি গোল ৩০৫০ কোটি টাকা!
ছবি: সংগৃহীত

ট্রান্সফার ফি’র মানদণ্ডে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে তাকে দলে ভেড়াতে রেকর্ড ২৩০ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিলো পিএসজিকে। ২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

এবার আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। দেড় বছরের আল হিলাল অধ্যায়ে বলার জন্য কোনো অর্জন না থাকলেও একটি বিশ্বরেকর্ড গড়েছেন নেইমার। চোটের দরুন সৌদি ক্লাবটির হয়ে মাত্র সাত ম্যাচে খেলার সুযোগ হয়েছে তার।

সাত ম্যাচে করেছেন মাত্র একটি গোল। ইএসপিএন জানিয়েছে, এটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল গোল। আল হিলালের হয়ে করা নেইমারের একমাত্র গোলটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০৫০ কোটি টাকা!

ট্রান্সফার ফি ও দেড় বছরের বেতন মিলিয়ে নেইমারের পেছনে আল হিলালের খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। আল হিলালের জার্সিতে ৩০৫০ কোটি টাকা দামের গোলটি নেইমার করেছিলেন ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।

আল হিলালের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি থাকলেও সমঝোতার ভিত্তিতে সোমবার সেটা বাতিল করেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের আগে নিয়মিত খেলার মধ্যে থাকতে সান্তোসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা।

নেইমারের ফেরার খবরে সান্তোসের সদস্য সংখ্যা ও সোশ্যাল মিডিয়ায় ক্লাবটির অনুসারী সংখ্যা হু হু করে বাড়ছে। ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের ছেলে অবশেষে ঘরে ফিরছে। এটা জানার পর বাবা নিশ্চয় স্বর্গে বাইসাইকেল কিক মারছেন। ঘরে ফেরার ইঙ্গিত নেইমারের পোস্টেও, ব্যাগ গোছানো কঠিন কাজ। নিজের ঘরে, নিজের দেশে ফেরার জন্য তর সইছে না।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য