Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৬ জুন ২০২৬

আপডেট: ০১:১১, ৬ জুন ২০২৬

সান মারিনোকে হারালো লাল-সবুজরা

ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল

ইউরোপে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মণের জোড়া গোল
ছবি: সংগৃহীত

ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনো ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতয়ি ফুটবল দল।

সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ। তার জোড়া গোলে ইউরোপের বুকে প্রথম ঐতিহাসিক জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটি ছিলো নতুন কোচ  থমাস ডুলির অধীনে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচগুলোর একটি। অভিষেকেই জয় পেয়ে কোচিং ক্যারিয়ারের শুরুটা স্মরণীয় করে তুলেছেন তিনি।

খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। রক্ষণভাগের পাশাপাশি আক্রমণেও সক্রিয় ভূমিকা রাখেন তপু বর্মণ। তার দুটি গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সে ব্যবধান ধরে রেখে ২-১ গোলের জয় নিশ্চিত করে দলটি।

এ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ। ইউরোপের কোনও দেশের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয় হিসেবে ধরা হচ্ছে, যা দেশের ফুটবল ইতিহাসে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা