Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৯, ১২ জুন ২০২৬

আপডেট: ০১:০৭, ১২ জুন ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক মিনিট বাকি। সে মাহেন্দ্রক্ষণকে ঘিরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মেতে উঠেছে ফুটবলপ্রেমীরা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজন রঙ, সুর ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা। বিশ্বকাপের মঞ্চে শাকিরার উপস্থিতি ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে।

শুধু শাকিরাই নন, উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আফ্রিকান সংগীতশিল্পী বার্না বয়। তার পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে এবং পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

সাংস্কৃতিক আয়োজনেও ছিলো মেক্সিকোর ঐতিহ্যের উজ্জ্বল উপস্থিতি। দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের নান্দনিক প্রদর্শন দর্শকদের দৃষ্টি কাড়ে। রঙিন কাগজের নকশা, ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মেক্সিকো তার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরে।

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন সবার অপেক্ষা মাঠের লড়াইয়ের জন্য। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুই দলের খেলোয়াড়রা ইতোমধ্যে মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করেছেন।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা গান গাইতে গাইতে মাঠে প্রবেশ করে উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তোলেন। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।

সব প্রস্তুতি শেষে এখন কেবল বাঁশি বাজার অপেক্ষা। আর সে সঙ্গে শুরু হতে যাচ্ছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চার বছর অপেক্ষার মহাযজ্ঞ—ফিফা বিশ্বকাপ ২০২৬।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ