Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ১০ মে ২০২৬

ভিসা ও নিরাপত্তা নিয়ে কড়া অবস্থান

বিশ্বকাপ খেলতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের

বিশ্বকাপ খেলতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কড়া অবস্থান নিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা সম্প্রতি ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় ক্ষুব্ধ তেহরান। এর জেরে বিশ্বকাপে অংশ নেয়ার আগে ফিফার কাছে ১০ দফা শর্ত দিয়েছে দেশটি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানান, বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ ঘিরে ইরানের উদ্বেগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে— ইরানের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা, টুর্নামেন্ট চলাকালে ইরানি নাগরিকদের ভিসা সহজ করা, জাতীয় দল, স্টাফ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

ইরান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেবো। তবে আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় অবস্থান থেকে একটুও সরে আসবো না। আয়োজকদের আমাদের উদ্বেগগুলোকেও গুরুত্ব দিতে হবে।

ফেডারেশন সভাপতি মেহদী তাজ আরও বলেন, সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফকে কোনও ধরনের জটিলতা ছাড়াই ভিসা দিতে হবে। বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন মেহদি তারেমি ও এহসান হাজসাফি।

শর্তগুলো পূরণ করা হলে আয়োজক তিন দেশ— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এর যেকোনও ভেন্যুতে খেলতে রাজি রয়েছে ইরান।

আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে থাকা ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়াম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট