Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৫০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

রোনালদোর নিজেকে সর্বকালের সেরা দাবি 

রোনালদোর নিজেকে সর্বকালের সেরা দাবি 
ফাইল ছবি

বতর্মানে মাঠের খেলার চেয়ে তার মাঠের বাইরে কথার খেলায় আলোচনায় বেশি থাকেন এ আল নাসর তারকা। হোন সংবাদের শিরোনাম। কিছুদিন আগে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির চেয়ে নিজেকে সেরা দাবি করেছেন তিনি।

শুধু তা-ই নয়, প্রশ্ন তুলেছেন ফুটবল ব্যাক্তিগত সর্বোচ্চ সম্মাননা ‘ব্যালন ডি'অর’র মান নিয়ে। তিনি নিজেও পাঁচ বার ব্যালন ডি'অর জিতেছেন। হাসি মুখে সেটি গ্রহণও করেছিলেন। এবার শুধু মেসি নয়, নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছেন ৪০ বছর বয়সি এ তারকা। আজ ৪০ বছরে পা দিয়েছেন এ পর্তুগিজ সুপারস্টার।

সোমবার স্প্যানিশ পডকাস্ট লা সেক্সতাকে এক সাক্ষাৎকার দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে মাঠ এবং মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। অনেকের মতে, সেটা তার বেফাঁস মন্তব্যে। যদিও এসব গায়ে মাখছেন না রোনালদো এবং তার ভক্ত-সমর্থকরা। 

সাক্ষাৎকারে নিজেকে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার দাবি করে রোনালদো বলেন, আমি মনে করি, আমি সর্বকালের সেরা খেলোয়াড়। এখানে সবার পছন্দ ভিন্ন হতে পারে। তবে আমি মনে করি এটা আমি। 

এমনটি মনে করার কারণ হিসেবে এ পর্তুগিজ তারকা বলেন, ফুটবলে আমি সবকিছু করতে পারি। আমি ভালো হেডার, ভালো সেট পিস করতে পারি, বাঁ পায়ের শট সেরা এবং আমি দ্রুত বল নিয়ে দৌঁড়াতে পারি। 

তিনি ফুটবল ইতিহাসের সেরাদের সেরা মেসি, ম্যারাডোনা, পেলেকে নিয়ে বলেন, আপনি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করতে পারেন। কারণ, এটি ব্যক্তিগত বিষয়। কিন্তু রোনালদো বলাটা মিথ্যা নয়। আমি সবার চেয়ে সেরা। আমি আমার চেয়ে ভালো খেলোয়াড় দেখিনি। আমি এটা বলতে চাচ্ছি।

রোনালদো আরও বলেন, ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার আগে কাতালান ক্লাব বার্সেলোনা থেকে তাকে প্রস্তাব দেয়া হয়েছে। এ বিষয়ে রোনালদো বলেন, আমি তখন স্পোর্টিং লিসবনে খেলছিলাম। তখন বেশ কয়েকটি ক্লাব আমার সাথে যোগোযোগ করেছিলো। 

আমার মনে আছে বার্সেলোনা আমাকে সাইন করতে চেয়েছিলো, কিন্তু সেটা হয়নি। কারণ, তারা আমাকে চেয়েছিলো পরের মৌসুমের জন্য। তার মধ্যে একটা ক্লাব (ম্যানইউ) এসে আমাকে সাইন করে নিলো। অন্যদিকে আল নাসর এ তারকার মতে, যুক্তরাষ্ট্রের লিগ এমএলএস সৌদি লিগ থেকে পিছিয়ে আছে। যে লিগে খেলছেন মেসি, সুয়ারেজ-বুসকেটসসহ বড় বড় মহারথীরা।

রোনালদো বলেন, মানুষ কিছু না যেনেই মতামত দেয়, যদিও এটা স্বাভাবিক। মাঝে মাঝে আমার খারাপ লাগে, যখন মানুষ সৌদি আরব ও যুক্তরাষ্ট্র সম্পর্কে কথা বলে, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সৌদি আরব হওয়ায় মানুষ দেশটির লিগ নিয়ে একটু বেশিই অবজ্ঞা করে। তারা জানে না তারা কি বলছে। এখানে যারা খেলে, শুধু তারাই জানে লিগটির মান কতটা উন্নত। আপনাকে প্রাপ্য সম্মান দিতে হবে।

গেল পরশু রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়াসলের বিপক্ষে মাঠে নামে আল নাসর। সে ম্যাচে জোড়া গোলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো। তাতে হাজার গোলের দৌড়ে আরো এগিয়ে গেছেন এ পর্তুগিজ তারকা। হাজার থেকে ৭৭ গোল পিছিয়ে বতর্মানে তার গোল সংখ্যা ৯২৩।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার