Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

শেষ ম্যাচেই নির্ধারণ হবে শিরোপা 

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র
ছবি: সংগৃহীত

জয় পেলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণ নিয়ে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচটা ১–১ গোলে ড্র হয়েছে। আর তাই শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়েই হবে শিরোপা নির্ধারণ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আলবিসেলেস্তেরা।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রেখেছিলো আর্জেন্টিনা। তবে গোলের দেখা পাচ্ছিলো না তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

আজকের এ ড্রয়ের পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। এ পরিস্থিতিতে শেষ ম্যাচের পরও যদি দুই দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানেই নির্ধারিত হবে শিরোপা। 

আগামী রোববার (১৬ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য