Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭, ৮ মার্চ ২০২৫

২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিলো বাফুফে

ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেছেন, ছয় বছর পর ফিফার দেয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এ অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।

ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে
ছবি: সংগৃহীত

২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ ছিলো আর্থিক স্বচ্ছতার অভাব ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার প্রদত্ত অর্থ ব্যয় করা। সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বাফুফের আয়ের অন্যতম উৎস হলো ফিফার ফান্ড। কিন্তু অনিয়ম ও অস্বচ্ছতার কারণে বাফুফেকে গত ছয় বছর ধরে অর্থ বরাদ্দ করা হচ্ছিলো অনেক বেশি কিস্তিতে। অর্থ ছাড়করণের সে শিথিলতা প্রত্যাহার করে নিয়েছে ফিফা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেছেন, ছয় বছর পর ফিফার দেয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এ অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।

ফিফা সাধারণত দুটি বা তিনটি কিস্তিতে প্রতি বছর সদস্য দেশগুলোকে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে থাকে। তবে গত ছয় বছর ধরে বাফুফে অনেক বেশি কিস্তিতে টাকা পেতো। প্রতি বছর তাদেরকে সমপরিমাণ অর্থ দেয়া হতো ১২টি কিস্তিতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে দুটি বা তিনটি কিস্তিতে পুরোটা পাবে তারা।

গত বছরের অক্টোবরে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হন তাবিথ। এরপর তিনি একবার ফিফা সভাপতির সঙ্গে এবং দুবার এএফসি সভাপতির সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তিনি ফিফা ও এএফসি সদর দফতরও পরিদর্শন করেছেন, যাতে বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা যায়।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আরও কিছু বাড়তি সুবিধা পাওয়ার কথা উল্লেখ করেছেন তাবিথ, এখন বাফুফে বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং নিজেদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য