Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত

প্রকাশিত: ২২:৩৬, ১২ মার্চ ২০২৫

আপডেট: ২৩:২২, ১২ মার্চ ২০২৫

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন আগেই

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ’র অবসর

সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ’র অবসর
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ ১২ই মার্চ (বুধবার) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের অবসরের ঘোষণা দেন এ তারকা অলরাউন্ডার।

মাঠ থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ। গুঞ্জন উঠেছিলো টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেটের বাকি দুই ফরম্যাটেও মাঠে থেকে বিদায় নিবেন এ অলরাউন্ডার। তবে এবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। 

আজ নিজের ফেসবুক পেইজে অবসরের ঘোষণা দিয়ে মাহমুদল্লাহ লিখেছেন, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

তিনি যোগ করে আরো লিখেন, পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইদ লাল-সবুজ জার্সিতে আমাকে মিস করবে। সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি........... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।

বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য