Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ১৭ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৭, ১৭ মার্চ ২০২৫

দেশে এলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস

দেশে এলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। দেশের মাটিতে পা রাখলেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৮ মার্চ) সকালে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই উষ্ণ অভ্যর্থনা পান তিনি। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’—এমন স্লোগানে মুখর ছিলেন ফুটবলপ্রেমীরা।

গত ডিসেম্বরে ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে তাকে নিয়ে ছিল তুমুল উত্তেজনা। সে উন্মাদনা আরও বাড়ে, যখন কোচ হাভিয়ের কাবরেরা ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে তাকে রাখেন। এখন প্রায় নিশ্চিত যে তিনি মূল স্কোয়াডেও থাকছেন।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে সরাসরি সিলেটে আসেন হামজা। আজ সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিলেটে পৌঁছান এবং সেখান থেকে রওনা হন নিজের গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে। সেখানে গ্রামবাসীদের পক্ষ থেকে তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আজকের দিনটি গ্রামেই কাটিয়ে আগামীকাল ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। এরপর শুরু করবেন ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি।

বাংলাদেশ দলের সূচি:

১৮ মার্চ: সংবাদ সম্মেলনে অধিনায়ক ও হামজা চৌধুরী
২০ মার্চ: বাংলাদেশ দল শিলংয়ে রওনা হবে
২৫ মার্চ: ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ

বাংলাদেশ ফুটবলে নতুন ইতিহাস গড়তে পারেন হামজা চৌধুরী—এমনটাই আশা করছেন ফুটবলপ্রেমীরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য