Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫০, ২৪ মার্চ ২০২৫

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

লাইফ সাপোর্টে তামিম ইকবাল
ফাইল ছবি

ডিপিএল খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের কারণে বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। সঙ্গে সঙ্গে তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়।

বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানান, তামিমের হার্ট অ্যাটাক হয়েছে এবং তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়ার পরিকল্পনা ছিলো। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো শারীরিক অবস্থা না থাকায় আপাতত তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, তামিমের শারীরিক অবস্থার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবির পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সূত্র জানিয়েছে, তামিমের অসুস্থতার কারণে বিসিবির জরুরি বোর্ড মিটিং বাতিল করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা