Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ১৯:৫৭, ২৪ মার্চ ২০২৫

তামিমের জন্য ভারতীয় ক্রিকেটারের আবেগঘন বার্তা

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন- এ লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে তামিম ইকবালের ট্রেডমার্ক স্টাইলে! প্রার্থনা রইলো, দ্রুত সুস্থ হও।

তামিমের জন্য ভারতীয় ক্রিকেটারের আবেগঘন বার্তা
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে, দেশের অন্যতম সেরা ওপেনার এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সোমবার (২৪ মার্চ) সকালে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে দুটি ব্লক শনাক্ত করেন এবং রিং পরান।

তামিমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্ব ক্রিকেট মহলে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন। ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি তামিমের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন- এ লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু, একেবারে তামিম ইকবালের ট্রেডমার্ক স্টাইলে! প্রার্থনা রইলো, দ্রুত সুস্থ হও।

মনোজ তিওয়ারির এ বার্তা দ্রুতই ভাইরাল হয়ে যায়, যা ক্রিকেটপ্রেমীদের আবেগকে নাড়া দিয়েছে।

তামিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে তিনি হালকা বুকের ব্যথা অনুভব করেন, তবে গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ওষুধ খান। কিন্তু পরে অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচার করেন।

বর্তমানে তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে তাকে সম্পূর্ণ সুস্থ হতে কিছু সময় লাগবে।

তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও উদ্বেগ প্রকাশ করেছেন। তার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং তামিমের পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সবাই আশাবাদী, শিগগিরই তামিম সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী