Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ২৮ ডিসেম্বর ২০২৪

নেইমার-ব্রুনা দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায়

নেইমার-ব্রুনা দম্পতি দ্বিতীয় সন্তানের অপেক্ষায়
ছবি: সংগৃহীত

২০২৪ সাল নেইমারের ফুটবল ক্যারিয়ারে চোটের কারণে চ্যালেঞ্জিং গেলেও তার ব্যক্তিগত জীবন ছিল আনন্দময়। বছরের শেষদিকে নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি ঘোষণা করেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এটি আল-হিলাল স্ট্রাইকার নেইমারের চতুর্থ সন্তান এবং ব্রুনার সঙ্গে তার দ্বিতীয়।  

২৫ ডিসেম্বর, পরিবার ও বন্ধুদের সঙ্গে ক্রিসমাস উদযাপনের সময় এ দম্পতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে সুখবরটি জানান।

গত বছরের অক্টোবরে ব্রুনা তাদের প্রথম সন্তান মাভির জন্ম দিয়েছিলেন। এবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিওতে তিনি জানান, তারা আবারও কন্যাসন্তানের বাবা-মা হতে চলেছেন।  

ভিডিওতে দেখা যায়, মাভি ব্রুনার পেটে চুমু খাচ্ছে, পাশে নেইমার এবং তার ১৩ বছর বয়সী ছেলে দাভি লুক্কাও রয়েছে। এরপর ‘বয় অর গার্ল’ কাউন্টডাউনের শেষে গোলাপি ধোঁয়া ও কনফেটির মাধ্যমে তারা মেয়েসন্তানের খবর উদযাপন করেন।

ভিডিওটির ক্যাপশনে ব্রুনা লেখেন, আমরা এমন একটি মধুর সময় পার করছি যে আপনাদের সঙ্গে এটি ভাগ না করে থাকতে পারলাম না। তিনি আবারও আমাদের প্রার্থনা শুনেছেন এবং আমাদের স্বপ্ন পূরণ করেছেন! 

তিনি আরো লেখেন, স্বাগতম কন্যা! তুমি যেন ভালো স্বাস্থ্যে থাকো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আমাদের পরিবারকে আরও পরিপূর্ণ করতে। ঈশ্বর যেন আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেন। আমিন!
  
নেইমার তার পোস্টে লেখেন, তিন রাজকুমারীর বাবা হওয়া সত্যিই একটি বিশেষ অনুভূতি। নেইমার তার মেয়ে মাভি ও নতুন আসন্ন কন্যাসন্তানের পাশাপাশি অ্যামান্ডা কিম্বারলির গর্ভে জন্ম নেয়া হেলেনারও বাবা। হেলেনা ২০২৪ সালের জুলাইয়ে জন্মগ্রহণ করেন।  
 
সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য