Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১১, ২৯ ডিসেম্বর ২০২৪

ভারত-অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট

ডাবল সেঞ্চুরি ছুঁয়ে বিশ্বরেকর্ড বুমরাহর

ডাবল সেঞ্চুরি ছুঁয়ে বিশ্বরেকর্ড বুমরাহর

মেলবোর্ন টেস্টে দারুণ কীর্তি গড়লেন ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পূরণ করলেন টেস্ট উইকেটের ডাবল সেঞ্চুরি। এর মধ্য দিয়ে গড়লেন একাধিক রেকর্ড।

ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরাহ। বলের হিসাবে এটি বিশ্বে চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমি রেটে (১৯.৫৬) ২০০ টেস্ট উইকেট নেওয়ার দিক থেকে বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

বিশ্ব ক্রিকেটে মাত্র ২০ রানের কম গড়ে ২০০ উইকেট নেওয়া প্রথম পেসার হলেন বুমরাহ। তার অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথমে চাপে পড়ে যায়।

৯১ রানেই হারায় ৬ উইকেট। এর মধ্যে ৪ উইকেট নিয়েছেন বুমরাহ। তবে মার্নাস লাবুশেন ও অধিনায়ক প্যাট কামিন্সের ইনিংসে ঘুরে দাঁড়ায় অজিরা।

সর্বনিম্ন গড়ে ২০০ টেস্ট উইকেট

জাসপ্রিত বুমরাহ: গড় ১৯.৫৬
জোয়েল গার্নার: গড় ২০.৩৪
শন পোলক: গড় ২০.৩৯
বলের হিসাবে দ্রুততম ২০০ উইকেট

ওয়াকার ইউনিস: ৭৭২৫ বল
ডেল স্টেইন: ৭৮৪৮ বল
জাসপ্রিত বুমরাহ: ৮৪৮৪ বল

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার