Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ২ অক্টোবর ২০২৬

নেপালকে হারিয়েছে ১০-০ ব্যবধানে

এশিয়ান গেমসে মেঘনার সন্তান সাত্তারের দাপট

এশিয়ান গেমসে মেঘনার সন্তান সাত্তারের দাপট
ছবি: সংগৃহীত

মেঘনা উপজেলার চালিভাংগা গ্রামের কৃতি সন্তান লায়ন কুস্তিগীর সাত্তার এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরেছেন। জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে কুস্তির ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগে নেপালের প্রতিপক্ষকে ১০-০ ব্যবধানে হারিয়ে দারুণ জয় পেয়েছেন তিনি।

গ্রাম থেকে উঠে এসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের যোগ্যতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সাত্তার। তার এ সাফল্যে চালিভাংগা গ্রামজুড়ে আনন্দের পাশাপাশি মেঘনাবাসীর মধ্যেও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

৬৫ কেজি ফ্রি-স্টাইল রেসলিংয়ে শুরু থেকেই দাপট দেখান সাত্তার। প্রতিপক্ষকে কোনও পয়েন্ট নেয়ার সুযোগ না দিয়ে ১০-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

সাত্তারের এ সাফল্যের পেছনে বাংলাদেশের কুস্তি দলের কোচ শেরিন সুলতানার দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের পুরুষ কুস্তি দলের প্রথম নারী কোচ হিসেবে তিনি দলকে প্রশিক্ষণ ও কৌশলগত দিকনির্দেশনা দিয়ে আসছেন।

আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাত্তারের এ জয় শুধু তার নিজের অর্জন নয়, এটি তার জন্মস্থান চালিভাংগা এবং পুরো মেঘনা উপজেলার জন্যও গর্বের বিষয়। তার এমন সাফল্যে স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সামনে আরও বড় অর্জনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সাত্তারের এ জয়ে উচ্ছ্বসিত তার এলাকার মানুষ। তাদের প্রত্যাশা, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও আন্তর্জাতিক কুস্তির আসরে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন তিনি।

বাংলাদেশ ১০—নেপাল ০।

মেঘনার চালিভাংগা গ্রামের সন্তান সাত্তার ও পুরো বাংলাদেশ কুস্তি দলের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নেতানিয়াহু-আমিরাতের প্রেসিডেন্টের ‘বিমান ছিনতাই নাটক’
রাশিয়া থেকে এলো ইউরেনিয়াম, ভোরে রূপপুরের পথে
বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ
ডেঙ্গুতে ৯ মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ চিত্র
স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
বাবার দাফনে ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির
মেজর আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ
ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি, বাড়ছে সেনা
চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন
তৌফিক খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি চাইলেন জামায়াত আমির
এশিয়ান গেমসে মেঘনার সন্তান সাত্তারের দাপট
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার, থানায় হস্তান্তর
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে