Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৩ জানুয়ারি ২০২৫

বিপিএল টি-টোয়েন্টি

বরিশালকে উড়িয়ে রংপুরের হ্যাটট্রিক জয়

বরিশালকে উড়িয়ে রংপুরের হ্যাটট্রিক জয়
ছবি: সবার দেশ

বিপিএলে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রংপুর রাইডার্সের বরিশালের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে। এ জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স পেল হ্যাটট্রিক জয়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বরিশাল গুটিয়ে যায় মাত্র ১২৪ রানে, যা খুবই হতাশাজনক ছিল তাদের জন্য। 

ফরচুন বরিশালের ভুগিয়েছে তাদের ব্যাটিং দুর্বলতা। তামিম ইকবাল (২৮) এবং মুশফিকুর রহিম (১৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। নাহিদ রানা ও খুশদিল শাহ রংপুরের বোলিংয়ে বড় ভূমিকা রাখেন। নাহিদ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং খুশদিল শাহ তিনটি উইকেট নিয়ে ম্যাচে সেরা বোলার হিসেবে উদ্ভাসিত হন। 

রংপুর রাইডার্সের রান তাড়া করতে নামা হেলস (৪৯*) এবং সাইফ হাসান (৬২*) দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ম্যাচটি তারা ১৫ ওভারে শেষ করে দেন। সাইফ হাসান টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা ৬২ রান করেন এবং ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর:

ফরচুন বরিশাল: ১২৪ (তামিম ২৮, শান্ত ৯, হৃদয় ৪, মেয়ার্স ১৩, মুশফিক ১৫, মাহমুদউল্লাহ ১০, ফাহিম ১, নাবি ২১*, আফ্রিদি ৮*, তানভির ৬, ইমন ০)

রংপুর রাইডার্স: ১২৮/২ (হেলস ৪৯*, সাইফ হাসান ৬২*)

ফলাফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী
ম্যান অফ দা ম্যাচ: সাইফ হাসান

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী