Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১ নভেম্বর ২০২৬

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি

শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তার ১২৭ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি সাদ বেগ ও আরাফাত মিনহাসের কার্যকর ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কামিন্দু মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। দলের হয়ে ১২৮ বলে ১৩১ রান করেন কামিন্দু। এ ছাড়া পবন রত্নায়েকে ৬৫ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। মাত্র ১৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে দলকে ঘুরে দাঁড় করান ফখর জামান ও সাদ বেগ। তৃতীয় উইকেটে ১৪০ বলে ১৪৯ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা।

৭৫ বলে ১১টি চারের সাহায্যে ৭৪ রান করে সাদ বেগ ফিরে গেলে ভাঙে এ জুটি। এরপর সালমান আলি আগাকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নেন ফখর। চতুর্থ উইকেটে ৪১ বলে ৫৭ রান যোগ করেন তারা। একপর্যায়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান।

তবে এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ফখর জামান ও সালমান আলি আগার উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দায়িত্ব নেন আরাফাত মিনহাস ও হাসান নওয়াজ। ষষ্ঠ উইকেটে ৬৫ বলে ৯৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

জয়ের জন্য শেষ ১৫ বলে প্রয়োজন ছিলো মাত্র ২ রান। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ছক্কা হাঁকিয়ে ৯ বল হাতে রেখেই পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের জয়ে ৯৯ বলে ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১২৭ রান করেন ফখর জামান। ৩১ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৬১ রান করেন আরাফাত মিনহাস। হাসান নওয়াজ ৪৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলংকাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে ৮৭ রান যোগ করেন আভিস্কা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস। ৪৯ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৮ রান করে আউট হন আভিস্কা। এরপর কুশাল মেন্ডিসকে নিয়ে ২২ রানের জুটি গড়েন কামিন্দু।

তৃতীয় উইকেটে পবন রত্নায়েকেকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কামিন্দু মেন্ডিস। এ জুটিতে ১১৯ বলে ১৪৬ রান যোগ করেন তারা। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান কামিন্দু।

দলীয় ২৫৫ রানে ৪১.১ ওভারে আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১২৮ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১৩১ রান করেন এ ব্যাটসম্যান। অন্যদিকে পবন রত্নায়েকে ৬৫ বলে আটটি ছক্কায় ৭৭ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষ দিকে অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩২৫ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও আগা সালমান।

এ ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল ছিল ইংল্যান্ড। তবে পাকিস্তান সফরে এসে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি। চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে ইংলিশরা। এমনকি শ্রীলংকার বিপক্ষে ৪২৯ রানের বিশাল সংগ্রহ গড়েও পরাজয়ের মুখ দেখতে হয় তাদের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়
হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতার
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
মিরপুর-১০ অবরোধে অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের ৭১% মুসলিম, ৫১% নারী-মহুয়া মৈত্রের বিস্ফোরক দাবি
টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
এক দফার আগেই সাত দফা মেনে নিন: জামায়াত আমির
জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি
বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেয়া মাসুমা পেলো এ গ্রেড
মাঠের পাশাপাশি এইচএসসিতেও ক্রীড়াবিদদের জয়জয়কার
দিল্লির জামিয়া মিলিয়া যেনো পুলিশ ক্যাম্প
মুক্তি মিললেও ভারতীয় বাছুল মাঝির ও গাজী মন্ডলের কারাবাস
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, বিএনপিতে ভেড়ার চেষ্টা
শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ফখরের সেঞ্চুরি
এইচএসসির সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য
ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী
সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা
তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা