Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৬ জুলাই ২০২৫

র‍্যাঙ্কিংয়ে সেরা রিশাদ, এগিয়ে লিটন-ইমনও

র‍্যাঙ্কিংয়ে সেরা রিশাদ, এগিয়ে লিটন-ইমনও
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৭ নম্বরে, রেটিং পয়েন্ট এখন ৬২৩। একই ম্যাচে ১২ রানে ২ উইকেট নেওয়া শরিফুল ইসলামও বড় লাফ দিয়েছেন—২০ ধাপ এগিয়ে এখন তিনি ৫৭ নম্বরে।

তবে অন্য বাংলাদেশি বোলারদের র‍্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। শেখ মেহেদী ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে আছেন ২৫ ও ২৮ নম্বরে। হাসান মাহমুদ নেমে গেছেন ৩৬-এ, তানজিম সাকিব ৪৬-এ। মোস্তাফিজ রয়েছেন আগের অবস্থান ২৬ নম্বরেই।

টি-টোয়েন্টির শীর্ষ পাঁচ বোলারের তালিকায়ও পরিবর্তন এসেছে। আকিল হোসেন ও অ্যাডাম জাম্পা একধাপ করে এগিয়ে যথাক্রমে ৪ ও ৫ নম্বরে উঠেছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও সুখবর আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো অর্ধশতক করে লিটন দাস এগিয়েছেন ৭ ধাপ, এখন তিনি ৪৪ নম্বরে, ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে। দেশের মধ্যে সবচেয়ে ওপরে আছেন তাওহীদ হৃদয়—এক ধাপ এগিয়ে এখন ৪১ নম্বরে। বড় লাফ দিয়েছেন ইমনও, ১২ ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে।তবে অবনতি হয়েছে তানজিদ তামিম, শান্ত ও জাকের আলীর। তারা যথাক্রমে ৫৫, ৬৭ ও ৭০ নম্বরে নেমে গেছেন।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। লর্ডস টেস্টে সেঞ্চুরি করে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে কেন উইলিয়ামসন, তিনে নেমে গেছেন হ্যারি ব্রুক। স্টিভ স্মিথ উঠে এসেছেন চারে, পাঁচে আছেন জশস্বী জয়সওয়াল।

ছয় থেকে দশে আছেন বাভুমা, কামিন্দু মেন্ডিস, পন্ত, শুভমান গিল ও জেমি স্মিথ। অলরাউন্ড পারফরম্যান্সে ক্যামেরন গ্রিন ১৬ ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে। জাদেজা ও কেএল রাহুল এগিয়েছেন ৫ ধাপ করে—৩৪ ও ৩৫ নম্বরে।

বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম (৩১), তবে তিনিও এক ধাপ পিছিয়েছেন। শান্ত ও লিটন যথাক্রমে নেমেছেন ৩৮ ও ৪৩ নম্বরে। একধাপ করে এগিয়েছেন মুমিনুল (৫২), সাদমান (৫৩) ও মিরাজ (৫৪)।

বোলারদের মধ্যে জ্যামাইকা টেস্টে হ্যাটট্রিক করা শামার জোসেফ ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন। স্কট বোল্যান্ড ৬ ধাপ এগিয়ে আছেন ছয়ে। বাংলাদেশি বোলারদের মধ্যে সবাই একধাপ করে পিছিয়েছেন—তাইজুল (১৬), মিরাজ (২৬), তাসকিন (৫৩) ও হাসান মাহমুদ (৫৪)।

সামগ্রিকভাবে বাংলাদেশি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি যেমন আছে, তেমনি বেশ কয়েকজনের পিছিয়ে পড়াও স্পষ্ট।

সবার দেশ/ এফও 
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা